১৮ দিন ধরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ রয়েছে। এতে অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর। ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাদের জেদ্দা ও মদিনা হয়ে সৌদি পাঠানো হচ্ছে।

সৌদি আরবে হুতিদের হামলার জেরে বন্ধ রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট। এতে অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসীরা। কর্মস্থলে অনুপস্থিতি, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং অভিবাসন জটিলতার শঙ্কা তাদের।
টানা ১৮ দিন ধরে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামে ফ্লাইট যাচ্ছে না। বাতিল করা হয়েছে ১৫৬টি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।
কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও অনিশ্চিত। এরই মধ্যে এয়ারলাইন্সগুলোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ১০০ কোটি টাকা।