জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ সভাপতিত্ব করেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন মেনে চলা, ট্রাফিক নিয়ম অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধি, চালক, যাত্রী ও পথচারীসহ নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সভায়।
মাগুরা সার্কেল বিআরটিএ পরিচালক কেশব কুমার দাস (ইঞ্জি.) স্বাগত বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক হারুনর রশীদ, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ ড, আলফাজ উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নার, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান মল্লিক, নিরাপদ সড়ক এর সভাপতি আবু ইমাম বাকের, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ খান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।