২০০৬ হতে২০২৪ শে সারাদেশে গুম, খুন, আয়না ঘরে নির্যাতন ওহত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় নেয়ার দাবীতে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা সেক্রেটারি ছামিউল ইসলাম, পৌর আমীর একরামুল হক সাবেক ভাইচ চেয়ারম্যান আবু সোলাইমান সাজা, উপজেলা জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, সেক্রেটারি মোঃ হারুন-উর-রশিদ, সহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করেন। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা বাজার মসজিদ সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করেন।