ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের ১৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার বিকেল ৫টায় উপজেলার পার দখলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শাহজাহান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রয়াত আবুল হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভার পূর্বে মরহুম আবুল হোসেন এর কবর জিয়ারত করা হয়।