খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক নজরুল ইসলাম নবী হঠাৎ গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর এই আকস্মিক অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সাংবাদিক সমাজে তাঁর নিরলস অবদান ও কর্মতৎপরতার কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, “নজরুল ইসলাম নবী একজন নিবেদিতপ্রাণ গণমাধ্যমকর্মী। তাঁর এই অসুস্থতা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
নেতৃবৃন্দের মধ্যে তাঁর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন।
খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিন; সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু: সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মোঃ কামরুল ইসলাম, মীর ফারুক হোসেন, মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী ও অমলেন্দু বিশ্বাস।
যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দের মধ্যে রয়েছেন মোঃ সাব্বির আহম্মদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম ও মোঃ রিপন হোসেন। কোষ্যধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষ্যধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন। সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল।
সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু: প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ও মোঃ রোমেল: আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।
যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু: মহিলা সম্পাদিকা ইরানী পারভীন।
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস. এম. জাকারিয়া ইসলাম: সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়; পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন: ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার।
এছাড়া নির্বাহী সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন মোঃ আতিকুল গোলদার, মোঃ রফিকুল ইসলাম রফিক, বাবু অধিকারী, মোঃ আল আমিন, মোঃ আল মাহফুজ শাওন, হোসেন মোহাম্মদ হাফিজ ডালিম।
তানভীর আহমেদ ফারুক, মোহাম্মদ রমজান আলী, কানিজ ফাতেমা পিকু, পরশমনি জ্যোতি, মোহাম্মদ আকবর আলী মোল্লা ও আরাফাত হোসেন জনি প্রমুখ।
প্রেসক্লাবের সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।