এক নারীসহ তিন মাদকসেবীকে আটক করে দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ ভ্রাম্যমান আদালতে দিলে আদালত তিন জনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।

জানা গেছে, বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিরামপুর পৌর শহরের শিমুলতলী (গড়েরপাড়) দুই যুবক ও এক নারীকে মাদক সেবন অবস্থায় আটক করে। পরে পুলিশ তাঁদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তানজিনা খাতুনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাঁদেরকে তিন মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দণ্ডপ্রাপ্ত তিন মাদকসেবীকে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।