ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বাইরে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ বস্তা টিএসপি সারসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার সকালে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে জব্দ করা সার ভেজাল প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা ও থানার ওসির উপস্থিতিতে তা ধ্বংস করা হয়।