রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কলেজ পাড়া এলাকার ইয়ার চানের স্ত্রী রেজেক বানু (৬০) নামের এঈ বৃদ্ধ মহিলা লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় উদ্ধারকৃত মহিলার মৃত্যুদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ অক্টোবর) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কলেজপাড়া এলাকায় । নিহত বৃদ্ধ নারী একই ইউনিয়নের কলেজপাড়া গ্রামের ইয়ার চাঁন এর স্ত্রী বলে জানা গেছে।পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রেজেক বানু দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগে ভোগছিলেন।

ঘটনার দিন বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে ঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার জানায়।

পরিবার এবং এলাকাবাসীর দাবি আমরা বাড়ীতে এসে দরজা বন্ধ পাই। দরজা পরে ভেঙ্গে নারীর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় আনে। তবে হত্যা না আত্মহত্যা এর কারন রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, নিহত নারীর ছেলেটি সিলেটে থাকে এবং পুত্রবধূ গত চারদিন আগে তার বাবার বাড়িতে যায়। বাড়িতে কোন লোকজন ছিলো না এমনটি জানান তারা। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর সবকিছু জানা যাবে।