বঙ্গোপসাগরের দুবলার চরে শুঁটকি পল­ীর উদ্দেশ্যে যাওয়ার পথে মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৌসুমি জেলে মেহেদী হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর গতকাল শুক্রবার সন্ধ্যায় চিলা বাজার সংলগ্ন খালে এক জেলের পাতা জালে তার মরদেহ আটকে গেলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর (ফয়লা বাজার এলাকা) গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার ২৯ অক্টোবর ভোর সাড়ে ৬টার দিকে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীর তীরে নোঙর করা ট্রলারে ছিলেন মেহেদী।

ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রথম দিনে তার সন্ধান মেলেনি। পরবর্তীতে আজ শুক্রবার ৩০ অক্টোবর জেলের জালে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে নৌ পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নৌপুলিশের পক্ষ থেকে এমন আকস্মিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নদীপথে চলাচলের সময় জেলেদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।