ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধে আলোচনা করতে তেহরান পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দোহার প্রতিনিধি দলের ইরান সফর। খবর রয়টার্সের।মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের একটি চিঠি নিয়ে গত রোববার তেহরান যায় এই প্রতিনিধি দল।

ধারণা করা হচ্ছে, এবারের সফরে ভ্যান্সের চিঠির জবাব পেতে পারে তারা। এছাড়া, নতুন কূটনৈতিক পথ নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারে মধ্যস্থতাকারীরা। এদিকে, হরমুজ প্রণালির অননুমোদিত পথে চলাচলকারী দুটি তেলের ট্যাঙ্কারের গতিপথ থামিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী–আইআরজিসি।

এছাড়া, নৌ-মাইনের বিস্ফোরণে একটি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটেছে বলেও জানিয়েছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ট্যাঙ্কারগুলো প্রণালিটি পার হওয়ার চেষ্টা করছিল বলেও জানায় আইআরজিসি।