ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এসব কথা বলেন।

তিনি আরও জানান, কাতারে ইরানের একটি প্রতিনিধি দল আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা নেই তাদের। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের সরাসরি বৈঠকের খবরকে সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৪ নভেম্বর ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীকে যেকোনো নতুন হামলার জবাবে কোনো প্রকার ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই পাল্টা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।