সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ১ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ ভারতীয় চকলেট, বিস্কুট, সাবান ও লোশনসহ আনুমানিক ২,৩৯,৩২০ টাকা মূল্যের পণ্য উদ্ধার ও জব্দ করা হয়।

একই দিন অপর একটি দল ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটেরতল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩,৭০০ পিস BONE AID Tablet, ৫৮,৯৫০ পিস MULTICAP Tablet, ২,৮৫০ পিস CALCIMAX Plus Tablet, ৬৪,৫০০ পিস LACTOCAP Capsules এবং ৭৫০ পিস SPERM AID Tablet-সহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার করে। এ সময় মাহমুদুল হাসান রাব্বী (২২) ও মো. সারোয়ার জাহান (৩০) নামে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উভয়েই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন পাড়ুয়া এলাকার বাসিন্দা।

উভয় ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।