ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রতিনিধি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্র প্রস্তুত করতে ইউরোপীয় দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে ইউরোপের আর্থিক ক্ষতি নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের বক্তব্যের প্রতিক্রিয়ায় মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন:

“ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতে ইউরোপীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা কি অতীতের ভুল থেকে শিক্ষা নিতে শুরু করেছে?”

পার্সটুডে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র বরাতে এ খবর জানিয়েছে।