ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সেনাবাহিনীর ৫৫তম অত্যাধুনিক এমকিউ-৯ (MQ-9) ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাতে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, আজ (মঙ্গলবার) ভোরে হরমুজ প্রণালির পূর্ব আকাশে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে আইআরজিসির মহাকাশ বাহিনীর অত্যাধুনিক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৫৫তম এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়।
এ ছাড়া কেশম দ্বীপের দক্ষিণ আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ (MQM-170) মডেলের দুটি গোয়েন্দা ড্রোন আইআরজিসির মহাকাশ বাহিনীর উন্নত ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে অকার্যকর করে দেওয়া হয়েছে।
এই দুটি ড্রোনসহ এ ধরনের ভূপাতিত বা অকার্যকর করা মার্কিন ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারটিতে।