সিলেট মহানগরীতে যানজট নিরসন ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে ট্রাফিক বিভাগের জরুরি সভা অনুষ্ঠিত।

আজ ০৩/১১/২০২৬ খ্রি. তারিখে সিলেট মহানগরীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জনাব গৌতম দেব, এডিসি (ট্রাফিক), এসএমপি, সিলেটের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট।

সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মহানগরবাসীকে উন্নত ও জনবান্ধব ট্রাফিক সেবা প্রদান, জনসাধারণের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা, সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথভাবে প্রয়োগ এবং নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট সকল জোনের টিআই, সার্জেন্ট ও টিএসআইদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনবান্ধব ট্রাফিক সেবা ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এসএমপি ট্রাফিক বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে।