জয়পুরহাটে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন , যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ।
সভায় আগামী ৭ অক্টোবর দিবসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট সকলকে সময়মতো উপস্থিত থেকে সভা সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছিল।