রাজধানীর শাহ আলী থানার নবাবেরবাগে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার আওতাধীন বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি। ফায়ার সার্ভিস জানিয়েছে, চার জনের মরদেহ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।