সিরাজগঞ্জ এসআরবি-১২ এর নিকট আত্নসমর্পনকরা ৬৫ সর্বহারাদের নিকট থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ করা হয়েছে। গত ১ নভেম্বর এসআরবি’র পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা এবং রাজবাড়ী জেলার সর্বমোট ৬৫ জন চরমপন্থী আত্মসর্মপণ করার পর তাদের দেয়অ তথ্যর ভিত্তিতে এসকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে এসআরবি-১২ কার্যালয় এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার , এম, এ, মামুন খান চিশতী এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথ্য জানান। তিনি জানান, আত্মসর্মণকৃত চরমপন্থীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে দেশী-বিদেশী ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৯৫টি দেশীয় অস্ত্রসহ ০৮টি ওয়াকিটকি সেট উদ্ধার
করা হয়।
এসকল অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জ জেলার তাড়াশ ,উল্লাপাড়া , সলঙ্গা থানা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।