জয়পুরহাটে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​​এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ​জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব,​জেলা কৃষকদলের আহ্বায়ক মনজুরে মওলা পলাশ, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি ​সাধারণ সম্পাদক জাহেদা কামাল ​জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

​সভায় বক্তারা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর গুরুত্ব তুলে ধরেন এবং দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।