সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ভোরে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারির পর এ দাবি করে গোষ্ঠীটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অভিযান চালানো হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স এর আগে রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে আগাম সতর্কবার্তা জারি করেছিল। কিছু সময় পর সেটি তুলে নেওয়া হয়।

গত অক্টোবরেও হুতিদের হামলায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম প্রায় দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল। সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সৌদির বিমানবন্দর, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ২০টির বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।