দীর্ঘ ১৭ বছর সংস্কার বিহীন বেহাল দশায় থাকা মাগুরা শ্রীপুর আঞ্চলিক মহাসড়ক এর সংস্কার কাজের উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি।

শুক্রবার ৬ নভেম্বর মাগুরা শ্রীপুর আঞ্চলিক মহাসড়ক এর শ্রীপুর এলাকাতে সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এসময় মাগুরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, খান হাসান ইমাম সুজা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সড়কটিকে সংস্কারে ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৪ কিলোমিটার এ সড়ক সংস্কার শেষ হলে মাগুরা ও শ্রীপুরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দুর হবে।