৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন এমপি।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নন্দীগ্রাম পৌরসভা চত্বরে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নিকট অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন তিনি।

এ সময় সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই রাজনীতির মুল দায়িত্ব। নন্দীগ্রাম পৌরসভার মানুষের জরুরি স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্সটি উপহার দিয়েছি। এটি যেন সাধারণ মানুষের প্রয়োজনে সঠিকভাবে ব্যবহৃত হয়, সেটিই আমার প্রত্যাশা।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াছিন আলী, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।