বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা এবং নৌ পরিবার শিশু নিকেতন খুলনার যৌথ উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ৭ নভেম্বর ২০২৬ তারিখে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার অধ্যক্ষ ক্যাপ্টেন এম. শফিকুল আলম, (এন) পিসিজিএম, বিএন।
এ সময় নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনার অধ্যক্ষ কমান্ডার মোঃ মাহবুব-ই-জামান, (শিক্ষা) বিএন এবং নৌপরিবার শিশু নিকেতন খুলনার অধ্যক্ষ আফরোজা খানম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠান তিনটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন শিক্ষার্থী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করে। পরবর্তীতে শিক্ষকদের মধ্য থেকে দুজন শিক্ষক দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্যাপ্টেন এম. শফিকুল আলম, (এন), পিসিজিএম, বিএন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি, প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।