খুলনা শিরোমনি পুলিশ লাইন্স ড্রিল শেডে খুলনা জেলা পুলিশের আয়োজনে আজ শনিবার ০৭ নভেম্বর সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ কল্যাণ সভা এবং জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরকার ওমর ফারুক,পুলিশ সুপার, খুলনা মহোদয়।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের সার্বিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা-সংক্রান্ত বিষয়সমূহ পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য, প্রস্তাবনা ও আবেদনসমূহ শোনেন।

এ সময় কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং অন্যান্য যৌক্তিক আবেদনসমূহ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬-এর তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ কল্যাণ সভাটি সঞ্চালনা করেন জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) খুলনা।

‎উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন-
‎জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্);
জনাব মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল);
জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল);
জনাব শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);
জনাব মোঃ বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);
খুলনা সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।