ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভার আয়োজন করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)।
আজ শনিবার ০৭ নভেম্বর সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব মুন্সী।
এমইউজের সাধারণ সম্পাদক মোঃ শামীমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন দৈনিক খুলনা গেজেটের উপদেষ্টা সম্পাদক ও মানবাধিকারকর্মী গাজী আলাউদ্দিন আহমেদ।
ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, সংগঠনের কোষাধ্যক্ষ রাজু আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের যুগ্ম সম্পাদক ফকির শহিদুল ইসলাম ও খাইরুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের ও ইয়াসীন আরাফাত রুমী।
সভায় নুরুল আমিনসহ এমইউজের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।