রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার শ্রী শ্রী হরিমন্দিরের জন্য একটি স্টেন ফ্যান তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতারা।
ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি একদিন মন্দিরে আসলে সনাতন ধর্মালম্বীদের মাঝে ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রক্ষিতে পূজারীদের ভোগান্তি দূরীকরণের লক্ষে নতুন একটি স্টেন ফ্যান মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৮ নভেম্বর ) দুপুর সাড়ে ১২ টায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রুবেল ও যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ এর সহযোগিতায় কমিটির সদস্যদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন,যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, কৃষক দলের সভাপতি বিষু সাহা,স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন খোকন, সাবেক রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল কান্তি শর্মা সহ মন্দির কমিটির সদস্যরা।
জানা গেছে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি বিশেষ কাজে রাজস্থলী আসলে রাজস্থলী হরিমন্দির নজরে পরে।তিনি গরমে অতিষ্ট থেকে রেহায় পাওয়ার জন্য তাৎক্ষণিকভাবে একটি স্টেন ফ্যান উপহার দেওয়ার ঘোষণা দেন সে ছাত্রদল নেতা।
এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি একজন মানবেতার সেবক সে আমাদের হরিমন্দিরে একটি ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর রাজস্থলী উপজেলা ছাত্রদলের মাধ্যমে তারা আজ ফ্যান হস্তান্তর করেছেন। এতে আমরা আনন্দিত সবাই। আশা করি সামনেও এমন ভালো কাজ করবে ছাত্রদল।’