করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ -এই প্রতিপাদকে সামনে রেখে কুমিল্লার হোমনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আখতার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, জেলা সমবায় ব্যাংকের পরিচালক মো. হুমায়ুন কবির ও সমবায়ী মুকুল মাহমুদ।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের স্বাবলম্বিতা বাড়ানোর সুযোগ রয়েছে। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।