সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃখোকন রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব চন্দ্র , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর,, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি একেএম শামছুল হক, এবি পাটীর উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সমবায়ী রাজা মিয়া প্রমূখ।আলোচনা সভা শেষে সমবায়ীর হাতে ক্রেস্ট ও একটি গাছের চারা বিতারণ করা হয়।

এর আগে উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।