সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” স্লোগানে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আজ ৮ নভেম্বর ২০২৬, রবিবার জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কুষ্টিয়ার আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়।
দিবসের কর্মসূচির শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালি শেষে সমবায় পণ্যের স্টল ও মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইন্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার । আরও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন অফিসের প্রধানগন ও সাংবাদিকবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।