জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ রবিবার ০৮ নভেম্বর সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সব ধরনের নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণা, পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনায় পরিসংখ্যান একটি অপরিহার্য সহায়ক উপকরণ হিসেবে কাজ করে।
মোট দেশজ উৎপাদন (জিডিপি), মূল্যস্ফীতি নির্ধারণ, কৃষি উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ কর্মকা-েই নির্ভর করতে হয় পরিসংখ্যানের ওপর। তাই ভবিষ্যতে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে নির্ভুল পরিসংখ্যান নিশ্চিত করতে হবে।
এ জন্য তথ্য সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য প্রদানে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো: মেনহাজুল আবেদীন।
দিবসটি উপলক্ষ্যে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ আইয়ুব হোসেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিবিএস কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য তিনটি শুমারি হচ্ছে-জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি। শুমারিগুলো সাধারণত ১০ বছর পরপর করা হয়ে থাকে। এছাড়া, চাহিদা অনুযায়ী এডহক বেসিসেও শুমারি করা হয়ে থাকে।
যেমন বিবিএস সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে নৌ-শুমারি-২০২৬ পরিচালনা করেছে। বিবিএস কর্তৃক পরিচালিত জরিপসমূহের মধ্যে অন্যতম হচ্ছে-খানার আয়-ব্যয় জরিপ, শ্রমশক্তি জরিপ, উৎপাদন শিল্প জরিপ, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ও স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সার্ভে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর সরকারি ছুটি থাকার কারণে আজ জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়।