ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৬৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার দুপুরে মহেশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিয়ার রহমান মহেশপুর পৌরসভার নওদাগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীর ভাড়ার টাকা খুচরা করতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।