বগুড়ার নন্দীগ্রামে ২০ লিটার চোলাইমদসহ শ্রীমতি সূর্বণা (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রীমতি সূর্বণা হাটুয়া গ্রামের বিশ্বজিত সরকারের (৪৫) স্ত্রী। রবিবার (৮ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটুয়া গ্রামের বিশ্বজিত সরকারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশ্বজিত সরকার পালিয়ে যান। পরে বাড়ি থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধারসহ তার স্ত্রী শ্রীমতি সূর্বণাকে গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক সাম মোহাম্মাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্রীমতি সূর্বণা ও তার স্বামী বিশ্বজিত সরকারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।