আজিজুর রহমান রুবেল পাহাড়ে বিএনপির ছাত্রদলের রাজনৈতিক পূর্বের ছাত্রনেতা থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প । রাঙ্গামাটির রাজস্থলীতে রাজনীতিতে আজিজুর রহমান এখন একটি পরিচিত নাম। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে দীর্ঘ দিন রাজনৈতিক পথচলায় তিনি স্কুল, কলেজ, উপজেলা পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিএনপির মূল রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক পথচলার পাশাপাশি ক্রীড়া সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন আজিজুর রহমান রুবেল।

একজন রাজনৈতিক নেতার বর্তমান অবস্থান কখনোই একদিনে তৈরি হয় না। এর পেছনে থাকে দীর্ঘ সময়ের রাজনৈতিক শিক্ষা, সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, মানুষের সঙ্গে সম্পর্ক এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা। সে ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে যেমন রয়েছে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক উত্তরাধিকার, তেমনি রয়েছে ছাত্ররাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসে নিজের সাংগঠনিক পরিচয় ও নেতৃত্ব প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাস।
দীর্ঘ সময় উপজেলা বিএনপির নেতৃত্বে থাকার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে বিস্তৃত করার কাজেও তিনি যুক্ত ছিলেন। দলীয় রাজনীতির বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।
এই রাজনৈতিক পরিবেশেই বেড়ে ওঠেন আজিজ।

ছোটবেলা থেকেই দলীয় নেতাকর্মীদের আনাগোনা, রাজনৈতিক কর্মসূচি, সংগঠনের কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তৈরির বিষয়গুলো তিনি ছাত্রদলের নেতাদের কাছ থেকে দেখেছেন।

তবে ছাত্রদলের রাজনৈতিক পরিচয়কে ভিত্তি করে থেমে থাকেননি তিনি। ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ধাপে ধাপে নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন।

ইতিপূর্বে রুবেল বিএনপি ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।এর মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক কর্মকাণ্ড রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিসরে বিস্তৃত হয়।তারই পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর রবিবার জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল রনির যৌথ বিবৃতিতে চূড়ান্ত ভাবে রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করা হয়েছে। তার নেতৃতের বিশেষ অবদান ছিল জেলাছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি । তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।