কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত রাজশাহীর তানোর উপজেলা। রোপা আমনের চাষাবাদ সবচেয়ে বেশি হয়। এচাষাবাদে উপজেলা বাসীর সারা বছরের সংসারের খোরাক বহন করে। উপজেলায় চলছে রোপা আমন ধান কাটা। ধান কাটতে ভরসা বহিরাগত শ্রমিকরা। তবে মাঠে ধান পাকলেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। ইতিপূর্বেই বহিরাগত শ্রমিকরা আসতে শুরু করেছে। ধান কাটা শুরু হলেও তেমন ভাবে মাড়ায় শুরু হয়নি।

পৌর এলাকার কৃষক রিয়াজ জানান, ধান দু একদিনের মধ্যে কাটা শুরু হবে। পুরো জমি লীজ নিয়ে আবাদ করা হয়েছে। বিঘা প্রতি ১০/১২ হাজার টাকা করে লীজ নেয়া হয়েছে। ধানের আবাদ করে তেমন লাভ নেই। কিন্তু নিজস্ব জমি হলে কিছুটা লাভ হবে। কারন রোপা আমন ধানের ফলন ভাল হয়। বৃষ্টির পানিতেই চাষাবাদ হয়ে যায়। অবশ্য এবারে ধানে পাক ধরার আগ মুহুর্তে পানির সংকট ছিল। এজন্য দু একবার ঘন্টা চুক্তিতে সেচ নিতে হয়েছে। আবার কারেন্ট পোকা ও পচনের আক্রমণ ছিল। দূর করতে কয়েকবার কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এজন্য বিঘায় ১ হাজার টাকা থেকে ১২০০ টাকা করে বাড়তি খরচ হয়েছে।

কিতাব নামের আরেক কৃষক জানান ১০ বিঘা জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। ধান কাটা শুরু হয়েছে। ধানের চেহারা ভালই আছে। নিম্মে হলেও ২২ থেকে ২৬ করে ফলন হবে বলে ধারনা করছি।

সরেজমিনে, পৌর এলাকার চাপড়া, ধানতৈড়, গুবিরপাড়া, সিন্দুকাই, তানোরপাড়া, আমশো, জিওল, চাদপুর, কাশিমবাজার, বুরুজ, হাবিব নগর, কালীগঞ্জ, মাসিন্দা, গোকুল, বেলপুকুরিয়া, হরিদেবপুর, সুমাসপুর, তালন্দ, কামারগাঁ ইউপির, হাতিশাইল, হাতিনান্দা, ছাঐড়, মোহাম্মাদআলীপুর, হরিপুর, মাদারিপুর, জমসেদপুর, মাড়িয়া, শ্রীখন্ডা, বাতাসপুর, মালশিরা, কামারগা, কচুয়া, কলমা ইউপির, কুজিশহর, চন্দনকোঠা, দরগাডাংগা, মালবান্দা, আজিজপুর, কলমা, বিল্লি, নড়িয়াল, বাধাইড় ইউপির, নারায়নপুর, উচাডাংগা, বাধাইড়, ঝিনাখৈর, হাপানিয়া, মুন্ডুমালা পৌর এলাকার, মুন্ডুমালা উত্তরপাড়া, বাগমারা, সাদিপুর, জগদিসপুর, প্রকাশনগর, চিনাশো, চুনিয়াপাড়া, পাচন্দর, কাউন্সিল মোড়, ময়েনপুর, পাঁচন্দর ইউপির, মোহাম্মাদপুর, কচুয়া, কৃঞ্চপুর, কুন্দাইন, দূবইল, সাহাপুর, কয়েল, ইলামদহী, চাদপুর, গোবিন্দপুর, যশপুর, বিনোদেপুর, যোগিশো, তালন্দ ইউপির, দেউল কালনা, কালনা, নারায়পুর, বিলশহর, লালপুর, দেবিপুর, সালামপুর, মোহর, লছিরামপুর, সরনজাই ইউপির, শুকদেবপুর, সরকারপাড়া, মন্ডলপাড়া, সরনজাই, কাসারদিঘি, কাচারিপাড়া, চান্দুড়িয়া ইউপির কাঠালপাড়া, রাতল, চান্দুড়িয়া নিচুপাড়া, চকদমদমা, হাড়দহ, সিলিমপুর, গাগরন্দসহ সব মাঠে কাকডাকা ভোর থেকে ধান কাটা শুরু করছেন শ্রমিকরা।

ধান কেটে শুকানোর জন জমিত রেখে দিচ্ছে। কারন গাড়ি ছাড়া বাড়ির আঙ্গিনায় ধান আনা অসম্ভব। আর সবাই একসাথে ধান কাটা শুরু করতে পারছেনা। কূরন প্রয়োজনীয় শ্রমিক এখনো আসতে পারেনি। বহিরাগত শ্রমিক না আসলে ধান কাটা মাড়ায় বিলম্ব হবে।

স্থানীয় শ্রমিক মোস্তফা জানান, আমরা ৫ জন মিলে চুক্তিতে ধান কাটা শুরু করেছে। আজিজুর নামের কৃষকের স্বর্না জাতের ধান কেটে মাড়ায় করেছি। বিঘা ২৮ মন করে ফলন হয়েছে। বিঘায় ৪ মন করে চুক্তিতে কাটা শুরু করেছি।

কৃষক মুনসুর, আনোয়ার, তোফাজ্জুল, জিয়াসহ অনেকে জানান, যদিও রোপা আমনের ধানের চাষ হয়েছে বৃষ্টির পানিতে। রোপনের শুরু থেকে ধান পাকার আগ মুহুর্তে বৃষ্টির পানি পাওয়া গেছে। কিন্তু শেষ সময়ে ২৫০ টাকা ঘন্টায় সেচ দিতে হয়েছে। তবে আরো সেচ দেওয়া লাগত। কিন্তু শেষ সময়ে পরপর দুদিন প্রয়োজনীয় বৃষ্টির পানি হয়েছিল। এজন্য আর সেচ দেয়া লাগেনি। বাজারে ধানের দাম কম। দামটা ১৪০০ থেকে ১৫০০ টাকা মন হলে চাষীরা স্বস্তি পেত। কিন্তু বর্তমান বাজারে ১১০০ টাকা মনে বিক্রি হচ্ছে ধান। ভরপুর কাটা মাড়ায় শুরু হলে সিন্ডিকেট চক্র কমিয়ে দিবে ধানের দাম।

এদিকে বিলপাড়ের কৃষক বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে সময় পার করছেন। বিলের জমিতে প্রচুর পরিমানে কচুরিপানা। পরিস্কার করতে বাড়তি খরচ গুনতে হচ্ছে চাষীদের।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ জানান, এবারে রোপা আমন ধানের ভালো ফলন হবে। কারন সময়মত কৃষকরা সবকিছু পেয়েছে। এবারে প্রয়োজনীয় বৃষ্টির পানি, রোদ পাওয়ার কারনে রোগবালা কমছিল। এর মধ্যে যাদের ধানে রোগবালাইয়ের খবর পাওয়া গেছে সাথে সাথে তদারকি করা হয়েছে। এবারে উপজেলায় ২২ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ হয়েছে।
আব্দুস সবুর