সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তালা দেয়া ও ব্যানার টানানোর ঘটনায় কলেজ অধ্যক্ষ মহিদুল হাসানকে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রদল কলেজ কমিটি। সোমবার দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে।

পেরে তাৎক্ষনিক ভাবে সিরাজগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসে যান সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা বিএনপির জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদু হাসান রঞ্জন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল কলেজ ক্যাম্পাস সহ পাশের এলাকায় মিছিল করে এবং কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় তারা কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ছাত্রদল কলেজ কমিটির অভিযোগ কলেজ অধ্যক্ষ গোপন আতাতে ছাত্রলীগ এমন কর্মকা- করতে সাহস হয়েছে।

এদিকে ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসুচি প্রতিহত করতে ছাত্রদলের কলেজ শাখার নেতাকর্মিরা ক্যাম্পাস ও আশপাশে লাঠিহাতে বিক্ষোভ মিছিল করে কলেজ অভ্যন্তরে অবস্থান করছে।

অপরদিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান জানান পরীক্ষা চলাকালীন সময়ে কলেজের গেইট বন্ধ থাকার সুযোগে কে বা কারা কলেজ গেটে ব্যানার টানিয়েছে এবং তালা দিয়ে চলে গিয়েছে তা তিনি জানেননা। তবে তিনি সিসি ক্যামেরায় ফুটে দেখে বিষয়টি পর্যালোচনা করছেন।

উল্লেখ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েক নেতাকর্মী সোমবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে তালা দেয় এবং ব্যানার টানায়। এ নিয়ে কলেজ ক্যাম্পাস এলাকা ও আশপাশে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এঘটনার পর থেকে কলেজ এলাকায় পুরিশ টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে।