যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ২১ ডিসেম্বর দুপুরের পরে যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের বাসিন্দা।

তিনি হান্নান মোল্লার স্ত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ তার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হয়।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।