মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচি আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সরিষা ও মসুরের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান লিটন প্রমুখ।
প্রণোদনার আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।