রাজশাহীর তানোরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও তাদের অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘উদ্যোগ’ (UDYOG) কর্মসূচির আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রাজশাহী জোনের সিনিয়র জেনারেল ম্যানেজার পারভেজ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাকাবের তানোর শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম। কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মূল ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মামুনুর রশীদ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী , সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং সমবায় কর্মকর্তা মোছা. জোহুরা খাতুন।

এ ছাড়া সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি ও আইএফআইসি ব্যাংক পিএলসির স্থানীয় শাখা ব্যবস্থাপক ও প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. নূরন্নবী ও আশরাফুজ্জামান কিরন, জনতা ব্যাংকের নাসির উদ্দিন শাহ, রূপালী ব্যাংকের ইন্তেহাদুল সালেকীন, রাকাবের সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মো. কামাল উদ্দিন আজাদ, ইসলামী ব্যাংকের এ. কে. এম. মনোয়ার হোসেন খান, ডাচ বাংলা ব্যাংকের মো. ফুয়াদ আদনান, গ্লোবাল ইসলামী ব্যাংকের মো. জাকারিয়া হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের মো. মাঈনুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের মো. তানজিল আরেফিন এবং আইএফআইসি ব্যাংকের এস. এম. তানভীর আব্বাল।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সহজ শর্তে অর্থায়ন। ‘উদ্যোগ’ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকিং সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালার শেষপর্বে আগ্রহী তরুণ উদ্যোক্তাদের শনাক্তকরণ, তাদের ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, ঋণপ্রাপ্তির প্রক্রিয়া এবং সহজ শর্তে অর্থায়নের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকাবের তানোর শাখার ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম।