যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। মস্কোর মধ্যস্থতায় তেহরানের স্বার্থ রক্ষার পাশাপাশি রাজনৈতিক জয় পেতে পারে ওয়াশিংটন। রুশ সংবাদমাধ্যম আরটির বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এমন এক জটিল পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, আবার একই সঙ্গে নতুন কোরে সংঘাত শুরুর প্রস্তুতিও নিচ্ছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর, ডোনাল্ড ট্রাম্পের কাছে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। ইরান নিয়ে চলমান সংঘাত ভোটারদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে; আর এই সংঘাত অব্যাহত থাকলে তা অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

এছাড়া, নতুন কোরে হামলা শুরুর মাধ্যমে চাপ বাড়ানোর পরও তেহরান যদি ওয়াশিংটনের শর্ত মেনে নিতে অস্বীকার করে, তবে ট্রাম্পকে ব্যাখ্যা দিতে হবে কেন শক্তি প্রয়োগের পরও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেল না। এতে সৃষ্ট রাজনৈতিক বিপর্যয় তাকে এবং রিপাবলিকান পার্টি- উভয়কেই বড় ধরনের সংকটে ফেলতে পারে।

বিপরীতে, ৮ মাসের অচলাবস্থার পর ইরানও আলোচনার পথ বেছে নিতে আগ্রহী। সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে সম্প্রতি রাশিয়া ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে তেহরান।বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার মধ্যস্থতা যুক্তরাষ্ট্র-ইরান উভয়ের জন্য সুবিধাজনক হতে পারে। মস্কো উভয় পক্ষকে এমন কোনো চুক্তিতে পৌঁছাতে সহায়তা করতে পারে, যা একদিকে ইরানের স্বার্থ রক্ষা করবে এবং অন্যদিকে ট্রাম্পকে মার্কিন জনগণের সামনে তুলে ধরার মতো একটি কূটনৈতিক বিজয় এনে দেবে।

এর জন্য উভয় পক্ষকেই আপসের মানসিকতা রাখতে হবে।এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থান রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার সুযোগ দেয় এবং আলোচনার জন্য একটি মঞ্চ তৈরি করে দিতে সক্ষম করে তোলে।