আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছ।

এনএসএস আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো:হাফিজুর রহমান।এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো ইদ্রিস আলী, আমতলী হাসপাতালের আরএমও আবদুল্লা আল যুবায়ের,আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম , উপজেলা বন কর্মকর্তা মনিরুল হক ,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ সেলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা ও সাংবাদিক জাকির হোসেন।

সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের প্রশাসক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।