ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।​ উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, বিদেশের তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং সরিষার উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ সফল করতে হবে। যারা প্রনোদণা পাবেন তা আবাদ করতে হবে।

কোন ব্যবসা করা যাবেনা, এটা ব্যবসার জন্য নয়। আমেদের কাছে কৃষকদের তালিকা থাকবে এবং আমরা ভিজিট করবো না পেলে জরিমানা করা হবে। উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহাদাত হোসেন,পৌর সম্পাদক মহসিন আলী। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার,মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,সম্পাদক খুরশিদ আলম শাওন।

উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলায় মোট ৮ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে প্রণোদনা হিসেবে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডেপ, ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়।