মাগুরায় এইচ এস সি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোযার হোসেন খান এ কথা বলেন। মাগুরা নোমানী ময়দান জেলা অডিটোরিয়ামে শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুরো অডিটোরিয়ামে অনুষ্ঠানটি ছিলো কৃতি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন আয়োজন।জেলা ছাত্রদল এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। মেধাবীদের এই সম্মাননা নতুন প্রজন্মকে জ্ঞানার্জন, সাফল্য ও স্বপ্নপূরণে আরও অনুপ্রাণিত করবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেন পান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবী সংসদ সদস্য মহদয়ের পত্নী মনোযারা বেগম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি খান রূবাইযাত হোসেন, ছাত্র নেতা শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রী প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।