খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে আড়ংঘাটা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মিঠুন সরকার আড়ংঘাটা রেললাইনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথা ও পেটে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “আমরা দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।