জলবায়ু ন্যায্যতা, ক্ষয়ক্ষতির জন্য পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন ও খাঁলি কলসী প্রদর্শন করেছে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি।

আজ রবিবার ১৫ নভেম্বর দুপুরে খুলনার প্রাণ ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে ব্যতিক্রমধর্মী এ প্রতিকী কর্মসূচি পালন করে। বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স) এতে সহযোগিতা দিয়েছে।

তুরস্কের তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ- ৩১ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা, অব্যাহত কার্বন নি:সরণসহ জলবায়ূ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।

নদীর নাব্যতা হ্রাস, নদীর গতিপথ পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে।

বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা এবং পরিবেশগত বিপর্যয়ের মতো বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হচ্ছে।

বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তন হোক আর বৈশ্বিক উষ্ণায়ন হোক- কোন সংকটের পিছনেই বাংলাদেশ তথা উপকূলের মানুষ দায়ী নন। অথচ প্রতিনিয়ত এই অঞ্চলের প্রাণ-প্রকৃতি দুযোর্গের শিকার হচ্ছে।

তাই জলবায়ূ পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও তা ভুক্তভোগী দেশগুলোকে দিতে হবে। আর এটি কোন এটি কোন দান, ঋণ বা অনুদান নয়। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত ও ক্ষতি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম মন্ডলের সঞ্চালনার কর্মসূচিতে সংহতি জানান নারী নেতা সিলভি হারুন, জেষ্ঠ্য সাংবাদিক মো: হেদায়েৎ হোসেন মোল্লা, সাংবাদিক আনিসুর রহমান কবির, হুমায়ূন কবির, তরুন নেতা তাসমিন জেরিন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট কোর্ডিনেটর, শারমিন আক্তার লিনা, প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার মো: শওকত হোসেন প্রমুখ।