গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ -পরিদর্শক ( এসআই ) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ১৫ নভেম্বর বিকেলে এই ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আইয়ুব আলী জানান: রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়া ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় ও বিএনপির সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি দোকানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে।
জেলার চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক ( ডিসি) ও পুলিশ সুপারকে ( এসপি) বদলি করার পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে , গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা- কর্মীরা।
রোববার লগি -বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান ( এপিসি) ও পুলিশ বক্স ভাংচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।
এর আগে, গত শুক্রবার ১৩ নভেম্বর বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ওই দিন সকালে থেকেই তারা লগি -বৈঠা ঢাল -সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয় এবং বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতা চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।