আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার পাঁচিলের ব্রাহ্মণ-বয়ড়া ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
খোকশাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, কবি মোহন রায়হান, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রস্তাবিক কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মিলন সরকার, খোকশাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়সহ প্রমুখ।
এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মনজুর রহমান বকুলের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।