খুলনায় সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আক্রান্ত পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

নানা প্রতিকূলতা ও ভয়ের পরিবেশের মধ্যেও ভুক্তভোগীদের পাশে তাঁর সরব উপস্থিতি নগরবাসীর মধ্যে সাহস ও আস্থার সঞ্চার করছে।

সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকেননি; বিষয়টি সরকারপ্রধানের কাছেও তুলে ধরেছেন।

একই সঙ্গে ২০০২ সালের আদলে যৌথবাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

নগরবাসীর প্রত্যাশা, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভয়ে নয়, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে খুলনাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নগরীতে পরিণত করা হবে।

সন্ত্রাসের কাছে আপস নয়—নিরাপদ খুলনা প্রতিষ্ঠায় প্রয়োজন সাহসী নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপ।