সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে নাটোরের বড় হরিশপুরে জেলা বিএনপির সাংগঠনিক কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল চৌধুরী), মিজানুল হক ডিউকসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগের যে কোন নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সব সময় রাজপথে ছিল এবং থাকবে। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ তাদের আগের চরত্রে ফিরে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর দেশে পরিনত করতে চায়।
তারা আরো বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। আগামীতে যেকোনো ধরনের ষড়যন্ত্র সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশে নৈরাজ্য সহিংসতা ও অস্থিতিশীলের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান ।মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন ।