করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমীন পিকুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফি উদ্দিন বিশ্বাস, রিন্টু মুন্সিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।