খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, আজ মঙ্গলবার ১৭ নভেম্বর বেলা ১১টায় দৌলতপুর জোন অফিস এবং দুপুর ০১ টায় লবণচরা থানা বাৎসরিক পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

পরিদর্শনকালে দৌলতপুর জোন অফিস ও লবণচরা থানার দাপ্তরিক সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। এছাড়াও দৌলতপুর জোন অফিস এবং থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ); জনাব মোঃ শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন); জনাব মোঃ শফিকুল ইসলাম।

সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন); জনাব মোঃ গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি)-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।